• Latest News

    চকরিয়ায় পরোয়ানাভুক্ত পালাতক আসামী গ্রেফতার


    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজারের চকরিয়ায় পরোয়ানাভুক্ত পালাতক আসামী জসিম উদ্দিন (৪০) নামক এক ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মাছঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সুত্রে জানাযায়,গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন (৪০) উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা এলাকার রমজান আলীর পুত্র। বৃহস্পতিবার রাত আটটার দিকে চকরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) গৌতম চৌধুরী ও এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আসামী জসিমের বিরুদ্ধে চুরি,ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।আদালত তার বিরুদ্ধে গ্রেফতারীপরোয়া জারি করার পর থেকে সে দীর্ঘদিন ধরে এলাকা থেকে পালাতক ছিল। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম বলেন, পুলিশ অভিযান চালিয়ে চারটি পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে সক্ষম হয়।আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।bb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পরোয়ানাভুক্ত পালাতক আসামী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান