• Latest News

    গ্রামীণফোনে কম খরচে বাংলায় হোয়াটসঅ্যাপ



    টেক বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    সহজে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ম্যাসেজিং-এর উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশেষ ডাটা প্যাক চালু করেছে গ্রামীণফোন। সাশ্রয়ী মূল্যের ম্যাসেজিং ইন্টারনেট ডাটা প্যাকে বাড়তি সুবিধা হিসেবে থাকছে বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার। 

    উল্লেখ্য, মাত্র ২ টাকায় ২০ মেগাবাইট হোয়াটসঅ্যাপ ডাটা প্যাক একদিনের জন্য কিনতে গ্রাহকদের *১২১*৩০৬৩# ডায়াল করতে হবে। আর হোয়াটসঅ্যাপে বাংলায় ম্যাসেজিং-এর জন্য অ্যাপের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা নির্বাচন করতে হবে।

    গ্রামীণফোন লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, 'বাংলায় ম্যাসেজিং-এর জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডাটা প্যাক চালু করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সঙ্গে অংশীদার হতে পেরে গ্রামীণফোন উচ্ছসিত।

    হোয়াটসঅ্যাপের গ্রোথ ডিরেক্টর মুবারিক ইমাম বলেন, 'আমরা গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশে ম্যাসেজিং আরো সাশ্রয়ী এবং সুবিধাজনক প্রক্রিয়ায় ব্যবহারের উদ্দেশ্যে কাজ করছি। এখন বন্ধু-বান্ধব ও আপনজনদের সঙ্গে বাংলায় ম্যাসেজিং করতে আর ওয়াইফাই জোন খুঁজে বের করতে হবে না।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গ্রামীণফোনে কম খরচে বাংলায় হোয়াটসঅ্যাপ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান