• Latest News

    চকরিয়ায় ইয়াবা সহ মহিলা মাদক বিক্রেতা গ্রেপ্তার

    মুকুল কান্তি দাশ, চকরিয়া :
    কক্সবাজারের চকরিয়ায় ইয়াবা বড়িসহ জন্নাত আরা পুঁতি (২৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা বড়িও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জন্নাত আরা পুঁতি উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। শনিবার দুপুর ২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
    হারবাং পুলিশ ফাঁড়ি আইসি মো.আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে হারবাং ইউনিয়নের শান্তিনগরের নিজ বাড়ির সামনে থেকে ৪৮০ পিস ইয়াবা বড়িসহ জন্নাত আরাকে গ্রেপ্তার করা হয়। জন্নাত আরা দীর্ঘদিন ধরে এলাকায়া ইয়াবা ব্যবসা করে আসছে।
    তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জন্নাত আরার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় ইয়াবা সহ মহিলা মাদক বিক্রেতা গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান