• Latest News

    উখিয়ায় বিচারকদের উপস্থিতিতে হামলায় আহত ৪


    মাহমুদুল হক বাবুল, উখিয়া:
    উখিয়ার উপক’লে শালীস কারকদের উপস্থিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধায়।
    জানা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের মোঃ উল্লার ছেলে নুর মোহাম্মদের বসত বাড়ীতে একটি শালিসী বৈঠক বসছিল। বিচার চলাকালীন সময়ে বন ভ’মির জমিকে কেন্দ্র করে মোঃ হোসনের ছেলে এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও অস্ত্রধারী নামে খ্যাত সাইফুল্লা ও তার ৩ সন্ত্রাসী ছেলে আহম্মদ হোসন, জাহেদ হোসেন ও আক্তার মিয়া সহ আরো কয়েকজন মিলে সশস্ত্র অবস্থায় একই এলাকার মৃত নাজির হোসনের ছেলে মোঃ উল্লাহ তার স্ত্রী মোকতার বেগম, নুর মোহাম্মদের স্ত্রী ছমুদা আকতার ও মোঃ উল্লার ছেলে নুর মোহাম্মদকে তার বাড়ীতে শালীসকারক আবু তাহের, জোহুর আলম, মোস্তাক ও আবুল কাশেম এর উপস্থিতিতে এ হামলা চালানো হয়েছে।
    এ ব্যাপারে জানতে চাইলে, শালীস কারক জোহুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পক্ষকে নিয়ে জমির বিরোধ নিস্পক্তি করতে চাই ছিলাম। কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ হোসনের ছেলে সাইফুল্লার নেতৃত্বে উক্ত হামলার ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে নুর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় বিচারকদের উপস্থিতিতে হামলায় আহত ৪ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান