বিনোদন বার্তা:
কক্সবার্তা ডট কম।।
জন্মদিন বিষয়ে একটি গান করেছেন শফিক তুহিন। নিজের কথা, সুর, কণ্ঠের এই গানটির নাম 'শুভ হোক জন্মদিন'।
যেটির ভিডিও আজ (১ জানুয়ারি) বছরের প্রথম দিন প্রকাশ পাচ্ছে অন্তর্জালে ঈগল মিউজিকের ব্যানারে।
না, এটি কোনও ব্যক্তির জন্মদিনকে ঘিরে তৈরি করা নয়। বরং সার্বজনীন জন্মদিনকে ঘিরেই এই গানটির প্রকাশ হচ্ছে।
শফিক তুহিন বলেন, 'গানটি সব রকমের জন্মদিনকে উপজীব্য করেই লেখা। যেমন আজ (রবিবার) বছরের প্রথম দিন। মানে এটা বছরের জন্মদিন। শুধু বছরের জন্মদিনই নয়, আমি চাই গানটি সব রকমের জন্মদিনকে ঘিরেই বাজুক।'
তুহিন আরও জানান, থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে বেশ ভিন্নভাবে এ গানটির ভিডিও ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে তিনি নিজেও অংশ নিয়েছেন।
গানটির সংগীতায়োজন করেছেন রাফি। মাস্টার ইয়াসিনের ভিডিও নির্দেশনায় থ্রিডি এনিমেশনের এই চমৎকার ভিডিওটিতে কার্টুন চরিত্রগুলোকে জন্মদিন উৎসব পালন করতে দেখা যাবে।