• Latest News

    টেকনাফে শীর্ষ মানব পাচারকারী ও প্রতারনা মামলার আসামী মিড়া তৈয়ব ইয়াবাসহ আটক



    হুমায়ুন রশিদ,টেকনাফ:
    কক্সবার্তা ডট কম।।
    টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ মানব পাচারকারী ও প্রতারণা মামলার আসামী মিড়া তৈয়বকে ইয়াবাসহ আটক করেছে।


    সুত্র জানায়-৭ডিসেম্বর দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ মডেল থানার এএসআই দিলীপ কুমার ও এএসআই কাজী আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সুফিয়া মার্কেটে অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা বড়িসহ শীর্ষ মানব পাচারকারী,২টি মানব পাচার মামলা ও ১টি প্রতারণা মামলার আসামী মোঃ জহির আহমদের পুত্র মোঃ তৈয়ব প্রকাশ মিড়া তৈয়ব (৩০)কে আটক করে।

    আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল মজিদ জানান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে শীর্ষ মানব পাচারকারী ও প্রতারনা মামলার আসামী মিড়া তৈয়ব ইয়াবাসহ আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান