• Latest News

    ভারত যাবেন কক্সবাজারের আম্পায়ার শামীম


    কক্সবার্তা ডেস্ক:
    ভারতীয় হাই কমিশনের সার্বিক তত্ত্বাবধান ও রাষ্ট্রপতির আমন্ত্রণ এ বাংলাদেশ থেকে প্রতি বছর একটি যুব প্রতিনিধি দল ভারত সফর করেন।

    এবারে এই প্রতিনিধি দলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের পক্ষ সুযোগ পেয়েছেন কক্সবাজারের বাসিন্দা বিসিবির এ-গ্রেড আম্পায়ার জাহেদুর রহমান শামীম। তিনি ঝিলংজা ইউয়িনের লিংকরোডের বাসিন্দা।

    সফরকালে তিনি ভারতের সরকারি প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, সংসদ অধিবেশনে যোগদান, ভারতের ঐতিহাসিক স্থান গুলো পরিদর্শন, বাংলাদেশ সম্পর্কে ভারতকে সঠিক ভাবে উপস্থাপন এবং রাষ্ট্রপতির নৈশ ভোজের আমন্ত্রণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। তিনি বৃহস্পতিবার রাতে ভারতে যাত্রার লক্ষে কক্সবাজার ত্যাগ করবেন।

    উল্লেখ্য, ভারতীয় হাই কমিশনের সার্বিক তত্ত্বাবধান ও রাষ্ট্রপতির আমন্ত্রণ এ বাংলাদেশ থেকে প্রতি বছর একটি যুব প্রতিনিধি দল ভারত গমন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোর তরুণ মেধাবী ছাত্র ছাত্রী, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গন এই সফরে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন ।

    বিসিবির এ গ্রেড আম্পায়ার জাহেদুর রহমান শামীম এই সফরে সুযোগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশন, কক্সবাজার ক্রিকেট একাডেমী, ডিভাইন পার্ক, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি প্রমূখ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারত যাবেন কক্সবাজারের আম্পায়ার শামীম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান