• Latest News

    হোয়াটসঅ্যাপে যেভাবে ভিডিও কল করবেন



    তামিরুল ইসলাম মিল্লাত
    স্টাফ রিপোর্টার।।
    শেষ পর্যন্ত গ্রাহকদের জন্য ভিডিও কলিং ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে স্কাইপ এবং গুগল ডুয়োর মতোই অনেক সুবিধাই পাওয়া যাবে এতে। সামাজিক যোগাযোগ রক্ষার এই অ্যাপে ফিচারটি নতুন হওয়ার কারণে অনেকেই জানেন না কীভাবে ভিডিও কল করতে হয়। তবে প্রক্রিয়াটি অনেক সহজ।
    আসুন দেখে নিই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার ধাপগুলো কী-
    ১. প্রথমেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ইনস্টল করে নিন। তা না হলে নতুন এই ফিচারটি আপনি পাবেন না।
    ২. হোয়াটসঅ্যাপ চালু করুন। এবার যার সঙ্গে ভিডিও কল করতে চান তার কন্টাক্টে গিয়ে কল অপশনে চাপ দিতে হবে।
    ৩. এটা করার পর আপনার সামনে দুটি অপশন আসবে। আপনি ভয়েস কল করতে চান নাকি ভিডিও কল করতে চান এ সম্পর্কিত তালিকা দেওয়া হবে। এবার সেখান থেকে ভিডিও কল অপশনে চাপ দিলেই কাঙ্ক্ষিত মানুষের সঙ্গে ভিডিও কল শুরু হয়ে যাবে।

    তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যাকে ভিডিও কল করছেন তার কাছেও হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি থাকতে হবে। অন্যথায় তিনি আপনার ভিডিও কল দেখতে পাবেন না।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হোয়াটসঅ্যাপে যেভাবে ভিডিও কল করবেন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান