• Latest News

    ‘ফোর ইডিয়টস’-এ শাহরুখ-আমির?

    বিনোদন ডেস্ক:
    অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই এক পর্দায় দেখা যেতে পারে শাহরুখ ও আমির খানকে।

    গতবছর এক সাক্ষাৎকারে আমির ও শাহরুখের সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলি। এবার সম্ভবত তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
    জানা গেছে, ইমতিয়াজ এরইমধ্যে তার নতুন ছবির সহ-প্রযোজক হওয়ার জন্য রেড চিলিস এন্টারনেইনমেন্ট এবং সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কথাও বলেছেন।

    এদিকে, শাহরুখ 'কফি উইথ করণ – সিজন ৫'-এ আমির ও ইমতিয়াজের সঙ্গে 'ফোর ইডিয়টস'-এ কাজ করার ইচ্ছা পোষণ করেন। ইমতিয়াজের সঙ্গে শাহরুখ 'দ্য রিং'-এ কাজ করছেন। ছবিটিতে আরও রয়েছেন অনুশকা শর্মা, সায়ানী গুপ্ত প্রমুখ।

    উল্লেখ্য, রাজকুমার হিরানির 'থ্রি ইডিয়টস'-এর সহ-প্রযোজনাকারী প্রতিষ্ঠান রেড চিলিস। এই প্রতিষ্ঠানটির সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে ইমতিয়াজের। এখন দেখার বিষয় এটাই, ইমতিয়াজ 'থ্রি ইডিয়টস'-এর সিকুয়্যাল 'ফোর ইডিয়টস' নির্মাণে আমির-শাহরুখকে একসঙ্গে রাখেন কিনা!
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘ফোর ইডিয়টস’-এ শাহরুখ-আমির? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান