• Latest News

    ঈদগড়-বাইশারী সড়কে ছগিরাকাটার ব্রীজটি সংস্কার জরুরী

    কামাল শিশির, ঈদগড় :
    কক্সবাজার রামুর ঈদগড়-বাইশারী সড়কে ছগিরাকাটা এলাকার আফজল আহমদের বাড়ীর সামনের ব্রীজটি যে কোন মুহুর্তে ধসে পড়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে। ৪ ডিসেম্বর সকালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সড়কে উক্ত ব্রীজটির উপর দিয়ে যাওয়া ছাড়া বিকল্প আর কোন ব্যবস্থা নেই। এছাড়া ব্রীজটির ঠিক মধ্যখানে কংকর সহ লোহা ধসে পড়ে যাওয়াতে বর্তমানে সকল প্রকার যানবাহন চলাচলে ব্যাপক দূর্ভোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে বহিরাগত চালকরা ব্রীজটির এ বেহাল দশার চিত্র না জানায় বেশির ভাগ সময় দূর্ঘটনার শিকার হচ্ছে। এতে অনেকেই গুরুতর আহত হয়েছেন। অপর দিকে ছোট যানবাহন গুলো চলাচলে মারাত্মক ঝুকি দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলায় লাইটের আলোতে এ বিশাল ফাটল অংশ চোখে না পড়ায় ড্রাইভাররা সরাসরি গর্তের উপরে পড়ে দূর্ঘটনার কবলে পড়ছেন। এলাকাবাসী জানান, বাড়ীর পার্শ্ববর্তী এই ব্রীজটির উপর শিশুরা খেলার চলে ফাটল অংশে পড়ে যায়। আবার গরু-ছাগল সহ নানা জীব-জন্তুও উক্ত ব্রীজ দিয়ে যাওয়ার সময় ফাটল অংশে পা পড়ে ভেঙ্গে যায়। সর্বপুরী এলাকার জনসাধারণ চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উক্ত ব্রীজের উপর দিয়ে দৈনিক শত শত বাস,ট্রাক, কার্ভাড ভ্যান সহ আরো নানা ভারী যানবাহন চলাচল করায় ব্রীজটি যে কোন মুহুর্তে ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। তাই ব্রীজটি সংস্কার জরুরী হয়ে পড়েছে । উল্লেখ্য, ঈদগড়-বাইশারী এলাকার প্রায় ৫০হাজার জনগণের চলাচলের একমাত্র সড়কে উক্ত ব্রীজটি ভেঙ্গে গেলে বিকল্প আর কোন রাস্তা না থাকায় ব্রীজটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া জরুরী । তাই সত্বর ব্রীজটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সড়কে চলাচলকৃত হাজার হাজার জনসাধারণ ।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়-বাইশারী সড়কে ছগিরাকাটার ব্রীজটি সংস্কার জরুরী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান