• Latest News

    অবৈধ কমিটি দিয়েই চলছে জবি ছাত্রলীগ, বাবা হয়েছেন সভাপতি-সাধারণ সম্পাদক

    কক্সবার্তা ডেস্ক :
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটিতে প্রায় পাঁচ বছর অতিবাহিত। প্রায় ৪ বছর আগেই কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি এখনো হয়নি। ফলে সেশনজটের মতো সমস্যায় ভুগছে জবি শাখা ছাত্রলীগ।
    নতুন কমিটি ঘোষণার ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের কোনো উদ্যোগ নেই। তাই মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি দিয়েই চলছে জবি ছাত্রলীগ। ছাত্রলীগ সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১২ সালের ৩ অক্টোবর। এতে নেতৃত্বে আসেন সভাপতি পদে এফ এম শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এস এম সিরাজুল ইসলাম।
    কিন্তু নিয়ম অনুযায়ী ২০১৩ সালের ৩ অক্টোরের মধ্যে কাউন্সিল বা নতুন কমিটি ঘোষণা হওয়ার কথা থাকলেও তা হয়নি। কমিটির মেয়াদ শেষ হলেও গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ বাড়ানোর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটুকুও সম্পন্ন করেননি তারা। ফলে মেয়াদোর্ত্তীণ অবৈধ কমিটিই চালাচ্ছে জবি শাখা ছাত্রলীগ। নতুন কমিটি দিতে দেরি হওয়া বা অনীহা প্রকাশ করার ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতার কারণে একদিকে যেমন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে নতুন কমিটি না হওয়ায় তরুণ নেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।
    সাবেক কেন্দ্রীয় নেতাদের গড়িমসির কারণেই গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে চলছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের জবি শাখা বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগও কাউন্সিল বা নতুন কমিটি ঘোষণা দেয়ার ব্যাপারে কোনো তোড়জোর বা উদ্যোগ নিচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের একাধিক শীর্ষ নেতা অভিযোগ করেছেন, সময় মতো সম্মেলন বা কমিটি না করে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করছেন। সঠিক সময়ে কমিটি গঠিত না হলে নেতৃত্ব বিকশিত হয় না বলেও আক্ষেপ প্রকাশ করেন।
    তাদের অভিযোগ, সম্মেলন বা কমিটি যাতে না হয় সেজন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতাদের মন খুশি রাখছে। এদিকে মেয়াদোত্তীর্ণ ও গঠনতন্ত্রের বাকি সব নিয়ম লঙ্ঘিত হলেও অদৃশ্য শক্তিমতে চলছে জবি শাখা ছাত্রলীগ। অধিকাংশ নেতাই মনে করেন, নিয়মিত সময়সীমা থেকে যদি ছাত্রলীগ আস্তে আস্তে দূরে সরে আসে তাহলে একদিন হয়তো নিয়মতান্ত্রিকতার আর কিছুই অবশিষ্ট থাকবে না।
    নদীতে স্রোত না থাকলে যেমন দুর্গন্ধ ছড়িয়ে পরে তেমনি একটি সংগঠনেও ধারাবাহিকতা না থাকলে দুর্গন্ধ ছড়িয়ে পরে। যেমনটি জবি শাখা ছাত্রলীগে লক্ষ্য করা যায়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকেও অনেকটা দূরে সরে এসেছেন মেয়াদোত্তীর্ণ এ কমিটি। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, গঠনতন্ত্র রক্ষাের্থে খুব শীঘ্রই জবি শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে ।
    সূত্র জানায়,জবি ছাত্রলীগ সভাপতি এফ এম শরীফুল ইসলাম এক ছেলে সন্তানের জনক।তিনি বিয়ে করেছেন নাজমা আক্তার নাজুকে।রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার স্ত্রীকে রাজধানীর ফজলুল হক মহিলা কলেজে প্রভাষক পদে চাকুরী দিয়েছেন।
    অন্যদিকে, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামও এক মেয়ে সন্তানের জনক।তিনি ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চিকে বিয়ে করেছেন।
    কয়েকটি সূত্র জানায়, জবি ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হলেও বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম শামীম ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার প্রভাবের কারণে ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।এদিকে ক্যাম্পাসের সাধারণ ছাত্র-ছাত্রীরা অনেকে মজা করে বাবা ছাত্র্রলীগ বলেন।
    nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অবৈধ কমিটি দিয়েই চলছে জবি ছাত্রলীগ, বাবা হয়েছেন সভাপতি-সাধারণ সম্পাদক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান