• Latest News

    প্রবাল দ্বীপে গাঁজাও মেলে!


    সিবিএন:
    দেশের অন্যতম পর্যটন স্পট প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিক্রি করতে নেওয়া সাড়ে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্থানীয়রা।
    শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও সার্ভিসবোট মালিক সমিতি যৌথ অভিযানে এগুলো উদ্ধার করে।
    একই দিন রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
    সেন্টমার্টিন চেয়ারম্যান নুর আহমদ জানান, সেন্টমার্টিনে অাসা পর্যটকদের বিক্রি করার উদ্দেশ্যে সার্ভিসবোটে করে ব্যাগভর্তি গাঁজাগুলো অানছিল এক ব্যবসায়ী। ঘাটের ইজারাদার মোহাম্মাদ আয়াছ সন্দেহভাজন ওই ব্যাগ তল্লাসী করতে চায়লে তা ফেলে পালিয়ে যায় গাঁজা ব্যবসায়ী।
    পরে ব্যাগ থেকে সাড়ে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
    উদ্ধার হওয়া গাঁজাগুলো এভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করার দৃশ্য।
    তিনি জানান, উদ্ধার হওয়া গাঁজাসমূহ জনগনের সামনে বাজারের জেটি সংলগ্ন নারিকেল জিনজিরা রেস্টুরেন্ট এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
    এ সময় সেন্টমার্টিন ইউপি সদস্য হাবিব খান, আব্দুর রব, রশিদ আহমদ উপস্থিত ছিলেন।
    এ দিকে সেন্টমার্টিন ইউপি সদস্য হাবিব খান জানান, পর্যটকদের দ্বীপে আগমন বৃদ্ধি পাওয়ায় হওয়ায় দ্বীপে মদ, গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বেড়েই চলেছে, যা দ্বীপবাসীকে ভাবিয়ে তুলেছে। তিনি দ্বীপের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী জানান।


    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রবাল দ্বীপে গাঁজাও মেলে! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান