দেশ বার্তা:
গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী চার জেএমবি সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।
চার জেএমবি সদস্যরা হলো আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৫), সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্য মহানগর হাকিম আদালতের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মিরাস উদ্দিন। তিনি জানান, দারুস সালাম থানায় দায়ের করা মামলায় পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক শুনানি শেষে প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর দারুস সালাম থেকে গুলশান হামলার অস্ত্র সরবরাহকারী চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।