• Latest News

    স্কাই নিউজের ভিডিওতে জাপানের সুনামির ভয়াবহ চিত্র!

    আন্তর্জাতিক ডেস্ক:
    স্কাই নিউজের ভিডিওতে ধরা পড়েছে জাপানের সুনামি। পূর্ব এশিয়ান এই দ্বীপরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী দুই আফটার শকের পর এর উপকূলে সুনামি আঘাত হেনেছে।  জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন উপকূলে সুনামির আঘাতের খবর নিশ্চিত করেছে।  এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এদিকে  ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে সেন্দাইয়ে ১.৪ মিটার উচ্চতার সুনামি শনাক্তের কথা জানিয়েছে।  জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে টেলিগ্রাফ বলছে, এরইমধ্যে উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত দেখা গেছে।  ফুকুশিমার পারমাণবিক চুল্লির কাছাকাছি প্রথম আঘাতটি ছিল জাপানের স্থানীয় সময় সাল সাড়ে ছয়টার দিকে। সেন্দাইয়ে আঘাত হানা ১.৪ মিটার উচ্চতার সুনামিকেই এ পর্যন্ত সর্বোচ্চ বলছে জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি।

    জাপানের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই আঘাত অনুভূত হয়।  ইউএসজিএস আভাস দিয়েছে, সুনামির মাত্রা ৩ মিটার পর্যন্ত হতে পারে।

    ফুকুশিমার পারমাণবিক চুল্লিতেও পড়েছে ভূমিকম্প ও সুনামির প্রভাব। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। 
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: স্কাই নিউজের ভিডিওতে জাপানের সুনামির ভয়াবহ চিত্র! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান