দেশ বার্তা:
বরিশাল নগরীতে গৃহবধূকে রাতভর গণধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে চার ধর্ষক। রবিবার বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আলী হোসাইন তাদের জবানবন্দি নেন।
চার ধর্ষক হলো- ধান গবেষণা এলাকার বাসিন্দা মালেক গাজীর ছেলে রাসেল গাজী, একই এলাকার খলিল জোমাদ্দারের ছেলে রাজিব, আলী হাওলাদারের ছেলে জাহিদ ও বাকেরগঞ্জের আইউব আলীর ছেলে রোকন।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গৃহবধূকে নগরীর চর আইচা খেয়াঘাট থেকে ধরে নিয়ে যায় জবানবন্দি দেওয়া চার ধর্ষক। পরে নগরীর ২৪নং ওয়ার্ড খ্রিস্টানপাড়া এলাকার বাগানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। শুক্রবার সকালে স্থানীয়রা টের পেলে গৃহবধূকে ফেলে তারা পালিয়ে যায়।
পরে গৃহবধূ থানায় চারজন নামধারীসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে। মামলা নেওয়ার পর আসামিদের গ্রেফতার করা হয়।