উপকূলীয় প্রতিনিধি :
পূর্ব শক্রুতার জের ধরে মহেশখালী উপজেলার শাপলাপুর দিনেশপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে একজন। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করায় যে কোন মুহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আহত পরিবার পক্ষ জানান, পুর্বশুক্রতার জেরধরে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন, ইয়ার মোহাম্মদ ও তাদের সহযোগী আনোয়ারা বেগম, রুজিনা বেগম এবং বুড়ি’র নেতৃত্বে একদল সন্ত্রাসী দিনেশপুর ৯নং ওয়ার্ডের মোস্তাক আহমদের পুত্র জহিরুল ইসলাম কে লোহার রড, দা, কিরিচ ও অস্ত্রের বার্টের আঘাতে ক্ষত বিক্ষত করে মাটিতে ফেলে রাখে। তার কাছে থাকা গলার স্বর্ণের চেইন, মোবাইল সেট, শার্টের পকেট টাকা চিনিয়ে নিয়েছে। জহিরুলের শোর চিৎকারে এলাকাবসিঁরা এগিয়ে এসে হাসপাতালে নিয়ে আসে।
আহত জহিরুল ইসলামের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহত জহিরুল ইসলামের ক্ষতস্থান থানা পুলিশ মহেশখালী হাসপাতালে দেখতে গিয়ে ছিলেন। উপরিল্লোখিত সন্ত্রাসীরা ইয়াবা-হিরোইন,পাহাড়ে অস্ত্র তৈরী করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে, পাহাড় থেকে গাছ কেটেঁ পাচার, নিয়মিত সড়ক ডাকাতি সহ নানান অপকর্ম করে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক আমাদের কক্সবাজারকে জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই সন্ত্রাসীদের কে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালী দিনেশপুুরে সন্ত্রাসীদের হামলায় আহত-১
Rating: 5
Reviewed By: Unknown