• Latest News

    চিকিৎসাধীন অবস্থায় পালালো কয়েদি, ২ কারারক্ষী বহিষ্কার

    কক্সবার্তা ডেস্ক :
    ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদি পালিয়ে গেছে।
    এ ঘটনায় কর্তব্যরত দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    পুলিশ জানায়, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মোহাম্মদ সোহেলকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, মঙ্গলবার দুপুরে হাসপাতালে বহির্বিভাগের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় কয়েদি।
    এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী মোহাম্মদ নজরুল ও আব্দুল আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়।
    ts

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চিকিৎসাধীন অবস্থায় পালালো কয়েদি, ২ কারারক্ষী বহিষ্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান