• Latest News

    ৯২ বছরে ৯৭ স্ত্রী, সন্তান ১৮০, আরও বিয়ের ইচ্ছা!


    অনলাইন ডেস্ক :
    নাইজেরিয়ার বাসিন্দা মহম্মদ বেলো আবুবকর। বিদা রাজ্যের মুসলিম ধর্মগুরু। জীবনে তিনি ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনকে ডিভোর্স দিয়েছেন। এই মুহূর্তে তার স্ত্রীর সংখ্যা ৯৭। সন্তানসংখ্যা ১৮০। একবার তাকে বহু নিকাহের জন্য জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে ফের বিয়ে করাতেই মন দেন আবুবকর।
    আবুবকরের যুক্তি হল, তার যদি ক্ষমতা থাকে এবং দেখাশোনা করার সংস্থান থাকে তবে আপত্তিটা কোথায়? তার আরও যুক্তি হল, তিনি এইভাবে একটি মহৎ কাজ করছেন। এটা করার জন্যই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর তিনি এটা করেই যাবেন আমৃত্যু। সেইসঙ্গে খারিজ করে দিয়েছেন তার সব মৃত্যু গুজব।
    জি নিউজ

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৯২ বছরে ৯৭ স্ত্রী, সন্তান ১৮০, আরও বিয়ের ইচ্ছা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান