বিদেশ বার্তা:
সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করার নির্দেশ দিল সে দেশের আদালত।
শুক্রবার পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এ নির্দেশ দেয়।
পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে ইমরানসহ মোট ৭০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত অনেক আগেই তাদের গ্রেপ্তার করতে বলা সত্ত্বেও পুলিশ এত দিন কেন সে নির্দেশ বাস্তবায় করতে পারে নি, সে প্রশ্ন তুলে পাক পুলিশকে তীব্র ভর্ৎসনাও করা হয়।
আর্থিক কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম জড়ানোয়, তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ইমরান খানের দল পিটিআই এবং তাহিরুল কাদরির দল পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি)।
পিটিআই-পিএটি'র সেই বিক্ষোভের জেরে ইসলামাবাদে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পাক সরকারের সচিবালয়ের ঠিক উল্টো দিকে অবস্থিত পাকিস্তান টেলিভিশনের দফতরে ঢুকে ভাঙচুর চালিয়েছিল বিক্ষোভকারীরা।
পিটিভির কর্মীদের দফতর থেকে বের করে দেওয়া হয়েছিল। ফলে কিছু ক্ষণের জন্য পিটিভি নিউজ ও পিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারও বন্ধ হয়ে গিয়েছিল।
সেই মামলাতেই ইমরান খান, তাহিরুল কাদরিসহ মোট ৭০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় পাকিস্তানের আদালত। কিন্তু দীর্ঘ দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সুপ্রিম কোর্টের নির্দেশ, ১৭ নভেম্বরের মধ্যে ইমরান খান, তাহিরুল কাদরিসহ ৭০ জনকে গ্রেপ্তার করতে হবে। ওই তারিখেই তাদেরকে আদালতে পেশ করতে হবে বলেও নির্দেশ দেয়া হয়েছে।