ডেস্ক রিপোর্ট : কক্সবাজার সময় ডটকম
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে দেশীয় তৈরি ৭৮,০০০ হাজার লিটার বাংলামদ চোলাইমদ জব্দ করার পর তা ধংস করা হয়েছে । ১৯ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭ এর নিয়ন্ত্রণাধীন কক্সবাজারস্থ ক্যাম্প কমান্ডার এএসপি শরাফত হোসেন।
র্যাবের কক্সবাজারস্থ ক্যাম্প কমান্ডার শরাফত হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সকাল ৮টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত বাংলামদ তৈরির অন্যতম স্থান আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ায় অন্তত অর্ধ শতাধিক বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় এসব বাড়ি ও মাটি গর্ত করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জব্দ করা বাংলামদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উপস্থিতিতে ধংস করা হয়।
ক্যাম্প কমান্ডার শরাফত হোসেন আরো জানান, দীর্ঘদিন ধরে উপজাতি পাড়ার এসব বাড়িতে তৈরিকৃত বাংলামদ পার্শ্ববর্তী চকরিয়া, পেকুয়া, চট্টগ্রামের লোহাগাড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল। গোপনে এই সংবাদ পেয়ে বান্দরবান সদর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের জন্য সকাল থেকেই র্যাবের বিপুল সংখ্যক সদস্য উপজাতি পাড়া ঘিরে ফেলে। প্রত্যেক বাড়ির সামনে ও সড়কে র্যাবের টহল জোরদার করার পর একে একে এসব বসতবাড়িতে অভিযান চালানো হয়। তবে এ সময় এসব বাড়ির কর্তারা পালিয়ে যাওয়ার তাদের কাউকে আটক করতে পারেনি র্যাব। তবে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানায়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আজিজনগরে র্যাবের অভিযানে ৭৮,০০০ হাজার লিটার বাংলা মদ জব্দ
Rating: 5
Reviewed By: Unknown