আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের বামিয়াল গ্রাম থেকে চিঠিসহ পাকিস্তানি একটি কবুতর আটক করেছে।
উর্দু ভাষায় লেখা ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। চিঠিটি উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর দু’দিন আগে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে দুটি বেলুন উদ্ধারের দাবি জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বলা হয়, বেলুনে লেখা ছিল, মোদি আপনি আমাদেরকে ১৯৭১ সালের সেই জনগণ মনে করবেন না। এখন পাকিস্তানের প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে।
কবুতর আটক ও চিঠি উদ্ধারের বিষয়ে পাঠানকোটের পুলিশ ইন্সপেক্টর রমেশ কুমার জানান, ধূসর রঙের কবুতরটিকে বিএসএফ’র ফাঁড়ির কাছ থেকে আটক করা হয়। কবুতরটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: 'বার্তাবাহক' পাকিস্তানি কবুতর আটক করেছে ভারত
Rating: 5
Reviewed By: Unknown