• Latest News

    চাপাতি বদরুল কে শাবি থেকে বহিঃষ্কার

    সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বদরুল ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র হলেও এখনও তার অনার্স শেষ হয়নি। সে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক।
    মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
    এ বিষয়ে ভিসি বলেন, এমসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদারকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন শাহপরান হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট শাহেদুল হোসাইন ও সহকারী প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল।
    কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ভিসি।
    উল্লেখ্য, সোমবার বিকালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন নার্গিস। পরীক্ষা দিয়ে বের হয়ে আসার সময় চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে অন্য শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চাপাতি বদরুল কে শাবি থেকে বহিঃষ্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান