• Latest News

    চকরিয়ায় যুবক কে কুপিয়ে হত্যা চেষ্টা

     

    চকরিয়ায় ভুমি বিরোধের জের ধরে দিনদুপুরে সাহাব উদ্দিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের উপরপাড়া গ্রামের রাস্তায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাহাব উদ্দিন ওই গ্রামের জমির উদ্দিনের ছেলে।
    আহতদের স্বজনরা জানিয়েছেন, যুবক সাহাব উদ্দিন কয়েকবছর আগে গ্রামে একটি জায়গা ক্রয় করেন। সেখানে তিনি ঘেরাবেড়া দিয়ে ভোগদখলে রয়েছেন। কিন্তু তার এ জায়গা একই এলাকার ফজল করিম নিজের দাবি করে দখলের চেষ্টা করে আসছিলেন। সোমবার বিকালে সাহাব উদ্দিন জায়গার ভেতর বসে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ওইসময় অভিযুক্ত ফজল করিম ও তার ছেলে হেলাল উদ্দিন এবং সালাহ উদ্দিন সেখানে এসে অতর্কিত ধারালো দা দিয়ে কুপাতে থাকে যুবক সাহাব উদ্দিনকে। ঘটনার এক পর্যায়ে সাহাব উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবার সদস্য ও প্রতিবেশী লোকজন এগিয়ে এসে সাহাব উদ্দিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় যুবক কে কুপিয়ে হত্যা চেষ্টা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান