• Latest News

    লামায় বৌদ্ধ মুর্তি ভাঙ্গা মামলার প্রধান আসামী জাকের হোছাইন মজুমদারের জামিন

    নিজস্ব প্রতিনিধি :
    বান্দরবানের লামায় রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামীকে জামিন প্রদান করেছে লামা জুডিশিয়াল আদালত। ২৫ অক্টোবর মঙ্গলবার স্ব-শরীরে হাজির হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে মামলার প্রধান আসামী ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার।
    জুডিশিয়াল আদালতে জাকের হোসেন মজুমদারের পক্ষে জামিনের আবেদন ও শুনানী করেন তার আইনজীবি নুরুল আবচার আজাদ ও মো. জাফর আলম। লামা কোর্টের জি.আর মামলা নং ৮৭। এই পর্যন্ত মামলার ৯জন আসামীর মধ্যে ৪জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
    গত ২ অক্টোবর রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাজারস্থ রাজাপাড়া বিল বৌদ্ধ বিহারের জায়গায় অনাধিকার প্রবেশ করে বৌদ্ধ মুর্তি ভাংচুর ও চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার সহ ৯জনকে আসামী করে ৫ অক্টোবর লামা থানায় মামলা করে বৌদ্ধ বিহারের সভাপতি মং থোয়াইচিং মার্মা।
    সূত্রঃ অালোনিউজ

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় বৌদ্ধ মুর্তি ভাঙ্গা মামলার প্রধান আসামী জাকের হোছাইন মজুমদারের জামিন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান