• Latest News

    চলতি মাসেই বাহুবলী টু প্রদর্শন

    ‘বাহুবলী’র ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ এও যে আরও চমক আনা হচ্ছে তার আভাস এরইমধ্যে দিয়েছেন নির্মাতারা।
    A
    এবার তারা শিগগিরই ছবির ফার্স্ট লুক প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।
    A
    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরিচালক এসএস রাজামৌলি জানিয়েছেন, ২২ অক্টোবর ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তির ফার্স্ট লুক প্রকাশ করা হবে।  অর্থাৎ প্রভাষের জন্মদিনের একদিন আগে তা প্রকাশ করা হবে। আর ছবির ট্রেলারটি মুক্তি পাবে ২০১৭ সালের শুরুর দিকে।
    A
    ফার্স্ট লুকেই ভক্তরা ছবিটির বিশেষ ইফেক্টের ঝলক দেখতে পাবেন। ছবিতে ভিজুয়্যাল ইফেক্টের জন্য ২৫ কোটি রুপি খরচ করা হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন শিগগিরই ‘বাহুবলী’র ত্রিমাত্রিক সিরিজ মুক্তি পাবে।
    A
    ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তির শুটিং চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক। ২০১৭ সালের ২৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চলতি মাসেই বাহুবলী টু প্রদর্শন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান