• Latest News

    আশরাফুলের বোলিং জাদু

     

    ব্যাটসম্যান আশরাফুলের ব্যাটিং করাটা দীর্ঘায়িতই হচ্ছে। বগুড়াতে বৃষ্টির কারণে ঢাকা বিভাগ-ঢাকা মেট্রোর ম্যাচটি পরিত্যক্ত হয়। এই ম্যাচে মাত্র ১৫ ওভার মাঠে গড়িয়েছিল। এই কারণে প্রথম রাউন্ডের ম্যাচে ব্যাট হাতে নামতে পারেননি ঢাকা মেট্রোর ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
    রবিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডেও অপেক্ষায় থাকতে হচ্ছে আশরাফুলকে! কেননা ঢাকা মেট্রোকে টস হেরে বোলিং করতে হয়েছে। তবে ব্যাটিং না পেলেও বল হাতে ঠিকই জ্বলে উঠেছেন সাবেক এই অধিনায়ক।
    খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিন শেষে বরিশাল ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩০১ রান। যার তিনটি উইকেটই আশরাফুলের। অন্য বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার আরাফাত সানি দুটি এবং পেসার আবু হায়দার রনি নিয়েছেন একটি উইকেট।
    ১৭ ওভার বল করে পাঁচটি মেডেনসহ ৪৯ রানে শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ ও শাহীন হোসেনের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন আশরাফুল।
    বরিশালের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৯৮ রান করেন আবু সায়েম। এছাড়া সোহাগ গাজী ৮৭ রানে অপরাজিত আছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আশরাফুলের বোলিং জাদু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান