চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ জন শিক্ষার্থী। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে এ পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্র জানায়, ১ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন শুরু করেন। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৭৯১ আসনের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ৭৭৯ জন আবেদন করেন।
একাডেমিক শাখার তথ্যানুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৫৫১টি আসনের বিপরীতে ৩২ হাজার ৭৭৯ জন, ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) অধীনে বি-১, বি-২, বি-৩, বি-৪, বি-৫, বি-৬, বি-৭সি, বি-৭এইচ, বি-এস ও বি-৮ ইউনিটে ১ হাজার ৪৯৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৭৮৩ জন; ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) সি-১,সি-২ ও সি-৩ ইউনিটে ৭৫১ আসনের বিপরীতে ৩১ হাজার ৬৬৬ জন; ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ডি-১, ডি-২ ও ডি-৩ ইউনিটে ৮৯০ আসনের বিপরীতে ৩৭ হাজার ৬৯০ জন; ‘ই’ ইউনিটের (আইন অনুষদ) ১৩৬ আসনের বিপরীতে ২০ হাজার ৬৮৭ জন; ‘এফ’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) এফ-১, এফ-২ ও এফ-৩ ইউনিটের ৫৭৬ আসনের বিপরীতে ২৯ হাজার ২৯৮ জন; ‘জি’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ১৪০ আসনের বিপরীতে ২৬ হাজার ৭৩ জন, ‘এইচ’ ইউনিটের (শিক্ষা অনুষদ) ৪৩ আসনের বিপরীতে ১ হাজার ২৫৭ জন; ‘আই’ ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) ১১৪ আসনের বিপরীতে ৮ হাজার ৫৩৩ জন, ‘জে’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ৯২ আসনের বিপরীতে ৯ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, আগামী ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র ও ভবন মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে।
পরীক্ষার সময়সূচি
২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘এ’ ইউনিটের, বেলা আড়াইটায় ‘জে’ ইউনিট।
২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘জি’ ইউনিটের ও বেলা আড়াইটায় ‘আই’ ইউনিটের
২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘এফ১-৩’ ইউনিটের পরীক্ষা
২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘বি-১’ ইউনিটের পরীক্ষা
২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘বি২-৮’ ইউনিটের ও বেলা আড়াইটায় ‘এইচ’ ইউনিটের,
২৯ অক্টোবর সকালে ‘ই’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে দশটায়,
৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘ডি-১-২’ ইউনিটের ও বেলা আড়াইটায় ‘ডি-৩’ ইউনিটের বিকেল আড়াইটায়
৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘সি-১’ ইউনিটের ও বেলা আড়াইটায় ‘সি২-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
